Saturday, February 21, 2026
HomeBreaking Newsপুরুলিয়ার বিজেপি বিধায়কের নাম ই জানেন না প্রাক্তন রাজ্য সভাপতি! ,,,,,

পুরুলিয়ার বিজেপি বিধায়কের নাম ই জানেন না প্রাক্তন রাজ্য সভাপতি! ,,,,,

নিজস্ব, প্রতিনিধি:- হসপিটালে দেখতে গেছেন, ফটোও তুলেছেন ঠিকই, তবে সোশ্যাল মিডিয়াতে আরোগ্যের কামনায় সেই ছবি পোস্ট করে নিজের দলের বিধায়কের নামটাই ভুল লিখে বসলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। এক আধবার নয় দু দুবার সেই ভুল। যদিও পরে ভুল বুঝতে পেরে দলের বিধায়কের নামটা যেন জেনে নিলেন নেতা। বিধানসভাতে তুমুল গন্ডগোলে হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপির দুই বিধায়ক। আর সেখানেই যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। সবকিছু ঠিকই ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়াতে (ফেসবুকে), সেই ছবি পোস্ট করতে গিয়েই করলেন ভুল। তৃণমূলের প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরিকে নিজের দলের উল্লেখ করে চালিয়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। যদিও পরে ভ্রম সংশোধন করতে গিয়েও নদীয়ার চাঁদ বাউরীর জায়গায় লিখে বসলেন “চাঁদ বাউরী”। অনিচ্ছাকৃত ভুল হলেও সংশোধনের সময়ও দলের বিধায়কের নামটা ঠাউর করতে পারলেন না বিজেপি নেতা। যদিও পরে বিজেপি বিধায়কের নাম সঠিক ভাবে লিখেছেন। তবু তা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে জোর চর্চা।

Oplus_16908288

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular