Tuesday, April 14, 2026
HomeDistrictবিধায়কের হাতে উদ্বোধন, জনমুখী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্পে জনসাধারণের ভিড়

বিধায়কের হাতে উদ্বোধন, জনমুখী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্পে জনসাধারণের ভিড়

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:- মমতা বন্দ্যোপাধ্যায়-এর ঐকান্তিক উদ্যোগে ও “স্বনির্ভর বাংলা” গড়ার লক্ষ্যে মা-মাটি-মানুষের সরকারের ঐতিহাসিক ঘোষণার অংশ হিসেবে বাংলার যুবসাথী, ভূমিহীন ক্ষেতমজুর ও অন্যান্য কৃষকদের সহায়তা এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন রেজিস্ট্রেশন ক্যাম্পের শুভ উদ্বোধন করা হলো জঙ্গলমহলের মানবাজার-২ ব্লক ও বান্দোয়ান ব্লক অফিসে।স্থানীয় বিধায়ক রাজীব লোচন সরেনের হাত দিয়ে এই শিবিরের সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ক্যাম্প প্রাঙ্গণে সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত করতে সকাল থেকেই বহু উপভোক্তা লাইনে দাঁড়ান।আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। স্থানীয় মহিলারা বলেন, প্রকল্পের বিষয়গুলি বিস্তারিতভাবে জানানোর পাশাপাশি এই ক্যাম্প থেকে বহুমুখী প্রকল্পের সুযোগ সুবিধার দেওয়ার সরকারি এই উদ্যোগে তারা ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন।
বিধায়ক রাজীব লোচন সরেন জানান, সরকারের জনমুখী প্রকল্পগুলি সাধারণ মানুষের সমস্যা নিবারণ ও আর্থিক সহায়তার অন্যতম ভরসা হয়ে উঠেছে। উপভোক্তাদের সুবিধার্থে প্রশাসনের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া তারই প্রমাণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular