পুরুলিয়া:- ইঁট বোঝাই ট্রাক্টর উল্টে জখম মহিলা শ্রমিক।
পুঞ্চা থানার অন্তর্গত চাঁদড়া পায়রাচালি অঞ্চলের পোলমি -পায়রাচালি গ্রামের বন -পুকুরিয়া পুকুর সংলগ্ন এলাকায়। সূত্রের খবর ইঁট বোঝাই ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারানোর ফলে বোঝাই সহ ট্রলিটি উল্টে যায়।
ট্রাক্টরে থাকা এক মহিলা শ্রমিক জখম হন এই দুর্ঘটনায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মানবাজার গ্রামীন হাসপাতাল নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
