Oplus_16908288পুরুলিয়া: পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়াকে র্যাগিং এবং মারধরের আভিযোগ উঠল দ্বিতীয় এবং চতুর্থ বর্ষের দুই ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে । ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে।Oplus_16908288আহত ডাক্তারি পড়ুয়ার নাম মেহবুব ইসলাম । বাড়ি মুর্শিদাবাদের ডোমকলে। অভিযুক্ত ডাক্তারি পড়ুয়াদের নাম ঋষভ সিং এবং অয়ন বাগচি। পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে র্যাগিংয়ের বিষয়টি স্বীকার করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের।Oplus_16908288জানা যায়, গত ১লা ফেব্রুয়ারি প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়া মেহবুব ইসলামকে র্যাগিং করার সময় প্রথম বর্ষেরই ডাক্তারি পড়ুয়াদের দিয়ে তাকে মারধরের জন্য বলে ঋষভ সিং এবং অয়ন বাগচি নামে দুই ডাক্তারি পড়ুয়া । তাকে মারধর না করলে প্রথম বর্ষের সকল ডাক্তারি পড়ুয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় বলে অভিযোগ । বাধ্য হয়ে প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়ারা মেহবুব ইসলামকে মারধর করলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হয় । খবর পেয়ে আজ শুক্রবার পরিবারের লোকজন পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় । আজ দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।Oplus_16908288অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আহত ডাক্তারি পড়ুয়া এবং তার পরিবার । যদিও অভিযুক্ত ডাক্তারি পড়ুয়ারা নিজেদের দোষ অস্বীকার করে অভিযোগ প্রমাণিত হলে যা শাস্তি হবে মেনে নেব জানায়।Oplus_16908288
Oplus_16908288অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের MSVP ডাঃ সুকমল বিষয়িOplus_16908288।