পুরুলিয়া:- এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে মানবাজার-২ ব্লকের আঁকরো – বড়কদম গ্রাম পঞ্চায়েতের আকঁরো থেকে কৃষ্ণপুর পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হলো আজ।
পথশ্রী প্রকল্পের মাধ্যমে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অর্থানুকুল্যে রাস্তাটি নির্মাণ হবে। উপকৃত হবেন প্রায় কুড়িটিরও বেশি গ্রামের মানুষজন।
আজ ফিতে কেটে ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন।
উপস্থিত ছিলেন, মানবাজার ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাত, সহ-সভাপতি সুধীর কুমার মুর্মু ও এলাকার বিশিষ্ট জনেরা। রাস্তার কাজ শুরু হতে খুশি এলাকার বাসিন্দারা। 
