Tuesday, April 14, 2026
HomeDistrictজেলাতে যুবরাজ, ছাপিয়ে যেতে পারে বিরোধীদের সভা

জেলাতে যুবরাজ, ছাপিয়ে যেতে পারে বিরোধীদের সভা

পুরুলিয়া:- ২০২৬-এর শুরুতেই জেলাতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২১শে জানুয়ারি দলের একটি জনসভাতে যোগ দিবেন তিনি। যা নিয়ে ঘাসফুল শিবিরে প্রস্তুতি এখন তুঙ্গে। তৃণমূল সূত্রে খবর, পুরুলিয়ার হুটমুড়া ময়দানে জনসভাটি সম্পন্ন হবে। ইতিমধ্যেই জেলা তৃণমূলের পক্ষ থেকে তা প্রচার করা হচ্ছে জেলার মানুষের কাছে। রাজনৈতিক মহলের ধারণা বিরোধী বিজেপি ও সিপিএমের জেলার বিভিন্ন এলাকায় জনসভা করা হয়েছে ইতিপূর্বে। তবে সেইসব সভা গুলিকে ছাপিয়ে যুবরাজের এই জনসভাতে অসংখ্য মানুষের সমাগম হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular