Saturday, February 21, 2026
HomeDistrictমৃত ছাগল নিয়ে ঝালদা থানায় জারগো গ্রামের মহিলা সমিতি

মৃত ছাগল নিয়ে ঝালদা থানায় জারগো গ্রামের মহিলা সমিতি

নিজস্ব প্রতিনিধি ঝালদা : ছাগল মৃত্যুকে কেন্দ্র করে শনিবার ঝালদা থানায় দিনভর চরম উত্তেজনা ও রহস্যের সৃষ্টি হলো। মৃত ছাগল সঙ্গে নিয়ে থানায় হাজির হন জারগো গ্রামের ‘সজাগ সঙ্গী মহিলা সংঘ’-এর সদস্যারা। তাঁদের অভিযোগ, পরিকল্পিতভাবে বিষ মেশানো চাল খাইয়ে চারটি ছাগল ও একটি পাখিকে হত্যা করা হয়েছে। সংঘের সদস্যা মঙ্গলা পরামানিক জানান, জারগো টুংরি সংলগ্ন এলাকায় এক ব্যক্তি ছাগলগুলিকে কিছু খাওয়াচ্ছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি বাধা দিতে গেলে অভিযুক্ত তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এরপরই দেখা যায়, ছাগলগুলিকে খাওয়ানো চালে বিষ মেশানো ছিল। সেই চাল খাওয়ার পর অল্প সময়ের মধ্যেই চারটি ছাগলের মৃত্যু হয়। একই সঙ্গে একটি পাখিও মারা যায়।
মহিলা সংঘের সদস্যা সুলেখা মাহাত ও গায়ত্রী মাহাত অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আগেও গরুকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠেছিল। সে সময় প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাঁদের।
বারবার এমন ঘটনা ঘটায় এবার ন্যায়বিচারের দাবিতে মৃত ছাগল নিয়ে সরাসরি থানায় এসে অভিযোগ দায়ের করেছেন তাঁরা। একটি পাখির মৃত্যু হওয়ায় বন দপ্তরের কাছেও লিখিত অভিযোগ জানানো হবে বলে জানান সংঘের সদস্যারা।
দোষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন মহিলা সংঘের সদস্যা

Oplus_16908288
রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular