পুরুলিয়া:- নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল সহ গাছে ধাক্কা ট্রেলারের। ঘটনায় আহত এক ব্যক্তি। শনিবার ঘটনাটি ঘটেছে, পুরুলিয়া বাঁকুড়া জাতীয় সড়কের গুড়দা মোড় সংলগ্ন এলাকায় একটি চা দোকানের পাশে। জানা যায় ট্রেলারটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটা মোটরসাইকেল ও একটি সাইকেল সহ এক ব্যক্তিকে ধাক্কা মেরে সজোরে একটি গাছে ধাক্কা দেই। ঘটনায় বিকাশ মাহাতো নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
