নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:-পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় ব্যানার্জী-র নির্বাচনী প্রচারকে আরও জোরদার করতে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে জয় নিশ্চিত করার লক্ষ্যে বুথভিত্তিক কর্মীসভা অনুষ্ঠিত হলো।
বুধবার পুরুলিয়া শহরের একটি হোটেলে আয়োজিত এই কর্মীসভায় পুরুলিয়া ১ ও ২ নম্বর ব্লকের তৃণমূল কর্মী ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনকে আরও শক্তিশালী করা, বুথভিত্তিক প্রচার জোরদার করা এবং সাধারণ মানুষের কাছে সরকারের জনমুখী প্রকল্পগুলির বার্তা পৌঁছে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ কর্মীদের উদ্দেশ্যে জানান, প্রতিটি বুথে সংগঠনকে মজবুত করে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এদিন কর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয় এবং আগামী দিনে বাড়ি বাড়ি প্রচার, জনসংযোগ ও বুথভিত্তিক কার্যক্রম আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এই কর্মীসভাকে ঘিরে পুরুলিয়া বিধানসভায় তৃণমূলের নির্বাচনী প্রস্তুতি যে ইতিমধ্যেই জোরদার হয়েছে, তা স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
