পুরুলিয়া:- প্রচারে ঝড় তুলে গেরুয়া শিবিরে ফাটল ধরালো তৃণমূল প্রার্থী।
বিধানসভা ভোটের পূর্বে গেরুয়া শিবিরে ভাঙ্গন।
বান্দোয়ান বিধানসভার বরাবাজার ব্লকের তুমড়াশোল অঞ্চলের ভবানীপুর বুথে 22 টি পরিবারের BJP ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান।
তৃণমূলের দাবি রাজ্যের উন্নয়নের স্বার্থে ওই পরিবারগুলি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বান্দোয়ান বিধানসভার তৃণমূল প্রার্থী রাজীবলোচন সরেন ও স্থানীয় নেতৃত্ব।
