Tuesday, April 21, 2026
HomeBreaking Newsপথ দুর্ঘটনায় মৃত্যু NVF কর্মীর। শোকের আবহে দীপাবলি উদযাপন হচ্ছে না...

পথ দুর্ঘটনায় মৃত্যু NVF কর্মীর। শোকের আবহে দীপাবলি উদযাপন হচ্ছে না বোরো থানাতে।

পুরুলিয়া:- পথ দুর্ঘটনায় মৃত্যু NVF কর্মীর। শোকের আবহে দীপাবলি উদযাপন হচ্ছে না বোরো থানাতে। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত্রি আনুমানিক সাড়ে দশটার পর রাস্তার ধারে চিরঞ্জিত মাহাতো (৩৬) নামের ওই NVF কর্মীকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। সঙ্গে সঙ্গেই বোরো থানার পুলিশ গুরুতর জখম অবস্থায় চিরঞ্জিতবাবুকে স্থানীয় বসন্তপুর চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বাঁদনা পরব ও দীপাবলী উৎসব আবহে এমনই মর্মান্তিক ঘটনার খবর জানাজানি হতেই মৃতের বাড়ি বোরো থানার মুরগাডি গ্রাম সহ বোরো থানা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বাতিল করা হয়েছে থানার দীপাবলীর সমস্ত অনুষ্ঠান।
ঘটনার তদন্ত শুরু করেছে বোরো থানার পুলিশ।

Oplus_16908288

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular