Thursday, April 23, 2026
HomeDistrictবিকট আওয়াজে ফাটলো টায়ার, নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রেলার গাড়িতে ডাম্পারের ধাক্কা।

বিকট আওয়াজে ফাটলো টায়ার, নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রেলার গাড়িতে ডাম্পারের ধাক্কা।

পুরুলিয়া:- বরাকর রাজ্য সড়কের ঝাপড়ার জৈন মন্দির সংলগ্ন রাস্তার ধারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা ট্রেলার গাড়িতে সজোরে ধাক্কা মারলো দ্রুতগতিতে আসা একটি ডাম্পার। ঘটনাই দুটি গাড়ির চালক ও খালাসি জখম হয়েছে। মঙ্গলবার ভোর রাতে এলাকাবাসীরা খুব জোরে টায়ার ফাটার আওয়াজ শুনতে পান। তারা ঘটনাস্থলে গিয়ে দেখে দুটি গাড়ি দুর্ঘটনার পথ দাঁড়িয়ে রয়েছে। ঘটনা জানাজানি হতেই পাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাই। পুলিশ সূত্রে খবর আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Oplus_16908288

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular