ঝাড়গ্রাম:- মা ও বাবাকে গুলি করার পর নিজে গুলি করে আত্মহত্যার চেষ্টা এক সাব ইনসপেক্টর এর। তিনি জঙ্গলমহল ব্যাটেলিয়ন এর ঝাড়গ্রাম জেলার চার্জে ছিলেন।নাম জয়দীপ চাটার্জ্জি।
ঝাড়গ্রাম জেলায় জঙ্গল মহল ব্যাটেলিয়ানের এসআই এর দায়িত্বে থাকা ওই অফিসার আজ ভোর রাতে ডিউটি থেকে বাড়ি ফিরে নিজের সার্ভিস রিভলভার দিয়ে মা ও বাবাকে গুলি করে নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করে। গুলির আওয়াজ পেয়ে প্রতিবেশী ও বাড়ির মালিক ছুটে এলে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সবাই। পাড়ার লোকেদের কাছ থেকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘর থেকে একটা সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে বাবা মা কে নিয়ে কোনো মানষিক অশান্তি তে ছিলেন তিনি।
