Oplus_16908288পুরুলিয়া:- হুড়মুড়িয়ে ভেঙে পড়লো চালা। ঘটনায় জখম এক মহিলা। ঘটনা কেন্দা থানার বালকডি গ্রামের। গত সোমবার একটি একচালা বাড়ি হুড়মুড়িয়ে পড়ে যায়। সেই সময় ঐ চালাটিতে রেনুকা মাহাত ঘুমিয়ে ছিলেন। চালার নিচে চাপা পড়ে ঐ মহিলা। সাথে সাথেই বাড়ির লোক ও প্রতিবেশীরা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হসপিটালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার কোমরে এবং মাথায় আঘাত লেগেছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।