Oplus_16908288পুরুলিয়া:- হুড়া থানা মোজাফফর আহমেদ একাডেমী মাদ্রাসার পরিচালন সমিতি দখল করল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। ধর্মমত নির্বিশেষে হুড়া, পুঞ্চা, কাশিপুর এলাকার বহু ছাত্র-ছাত্রী এই মাদ্রাসায় পড়াশোনা করে। রবিবার এই নির্বাচনকে ঘিরে ছিল টানটান উত্তেজনা। একদিকে ছিল তৃণমূল কংগ্রেস প্রার্থীরা অন্যদিকে ছিল বাম জোট প্রার্থীরা। বেশ কিছু আসনে প্রার্থী দেই নির্দলরাও।এলাকায় তাবড় বিজেপি নেতারা থাকলেও প্রার্থী দিতে পারেনি বিজেপি সমর্থিত অভিভাবকরা। গতকাল রাত দশটায় ফলাফল ঘোষণা হয়, ঘোষণা শেষে মোট চৌদ্দ জন প্রার্থীর মধ্যে6_0 জিতল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। জয়ী প্রার্থীরা হলেন অনন্ত মাহাতো, তরনীসেন মাহাতো, তাবরেজ খালিফা, প্রদীপ কুমার মান্ডি, সামসাদ আনসারী, আন্না সহিস। বিধানসভা ভোটের আগে এই জয় বাড়তি অক্সিজেন যোগাবে ঘাসফুল শিবিরকে বলেই অনুমান রাজনৈতিক মহলের। অন্যদিকে বামেদের উত্থান চিন্তায় রাখল বিজেপিকেও।