Tuesday, April 14, 2026
HomeDistrictকোন পথে আরেক দিব্যজ্যোতি, ভোট যুদ্ধে হাওয়া গরম পুরুলিয়াতে

কোন পথে আরেক দিব্যজ্যোতি, ভোট যুদ্ধে হাওয়া গরম পুরুলিয়াতে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:- সম্প্রতি পুরুলিয়া বিধানসভাতে দলের টিকিট না পেয়ে অসম্মানিত বোধ করে দলের বিরুদ্ধেই একরাশ ক্ষোভ উগরে পদ ও দল ত্যাগ করে একদিনের ব্যবধানে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন তৃণমূলের প্রাক্তন বরিষ্ঠ সহ-সভাপতি দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও।

Oplus_16908288
অন্যদিকে আরেক দিব্যজ্যোতি সোশ্যাল মিডিয়াতে দলের প্রতীকে লড়াই করার বার্তা দিয়ে সমস্যার গভীরতা আরো বাড়ালো শাসকের। আর এই অবস্থায় বিধানসভা নির্বাচনের পূর্বে শাসক দল তৃণমূলকে ভাবাচ্ছে ১৫ বছরের রাজত্বে ঘাসফুল পরিবারে কোন্দলের পরিধি নিয়ে।দলের গোষ্ঠী কোন্দল প্রার্থী তালিকা ঘোষণার পূর্ব থেকেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভোট যুদ্ধে নামার আগেই গৃহ কোন্দল মেটাতে হিমশিম খেতে হয়েছে জেলার হেভিওয়েট তৃণমূল নেতৃত্বকে। রাজ্য থেকে নেতৃত্ব পাঠিয়েও ঠেস-বজড় আটকানো সম্ভব হয়নি শাসকদলের। দফায় দফায় আলোচনার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে ঠিকই তবে এরপরেই প্রকাশ্যে এসেছে কোন্দল।
Oplus_16908288
স্বর্গীয় কামাখ্যা প্রসাদ সিং দেও এর ছেলে দিব্যজ্যোতি প্রসাদ সিংদেও কে পুরুলিয়া বিধানসভায় তৃণমূলের প্রার্থী করার দাবি তুলেছিল শহর তৃণমূলের একাংশ। যদিও সেই দাবিকে মান্যতা দেয়নি দল। পুনরায় পুরুলিয়া বিধানসভাতে প্রার্থী করা হয় ২০২১ বিধানসভায় বিজেপি প্রার্থী সুদীপ মুখার্জির কাছে পরাজিত সুজয় বন্দ্যোপাধ্যায়কেই।যার কারণে দলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষিত হয়েছে শহর তৃণমূলের একাংশের। সম্প্রতি পদ ও দল ত্যাগ করে জাতীয় কংগ্রেসে আজ যোগদান করলেন দিব্যজ্যোতি প্রসাদ সিংদেও। অন্যদিকে জয়পুর বিধানসভা তে গত ২০২১ সালের তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী ছিলেন দিব্যজ্যোতি সিং দেও। জয়পুর থেকেও বিভিন্ন সময় দাবি উঠেছিল যেহেতু ২০২১ বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী রূপে পরাজিত হলেও তৃণমূলের মান রেখেছিল দিব্যজ্যোতি। তাই তাকেই তৃণমূলের প্রার্থী করা হোক। কিন্তু সেখানেও সোশ্যাল মিডিয়ার দাবিদারিকে গুরুত্ব দেয়নি দল। প্রার্থী করা হয়েছে তরুণ তুর্কি নেতা অর্জুন মাহাতোকে। এরপরই মানুষের মনে কৌতুহল ছিল তাহলে কি দিব্যজ্যোতি সিং দেও এবারও নির্দল প্রার্থী রূপে ভোট যুদ্ধে সামিল হবেন। কিন্তু সেই সব জল্পনার অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়াতে তিনি জানিয়েছেন দলের সিম্বল নিয়েই লড়াইয়ের ময়দানে নামবেন। তবে কোন দলের সিম্বল বা প্রতীক নিয়ে তিনি লড়াই করবেন তা স্পষ্টভাবে জানাননি এখনো। আর এখান থেকেই দিব্যজ্যোতির এই বার্তা এখন ভাবাচ্ছে জয়পুর তৃণমূল সহ পুরুলিয়ার রাজনৈতিক মহলকেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular