পুরুলিয়া:- ট্রাক্টর উল্টে চাপা পড়লো চালক। সাত সকালে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়া মফস্বল থানার পাথরডি এলাকায়। জানা যায় বুধবার সকালে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি জমিতে উল্টে যায় ট্রাক্টরটি। দুর্ঘটনার সময় চালক গাড়ি থেকে ঝাঁপ দিলেও গাড়ির নিচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকার্য চলছে।


