Tuesday, April 21, 2026
HomeDistrictতালাবন্ধ বিজেপি পরিচালিত পঞ্চায়েত, প্রধানের কাজ বাইরে বসে

তালাবন্ধ বিজেপি পরিচালিত পঞ্চায়েত, প্রধানের কাজ বাইরে বসে

পুরুলিয়া:-

Oplus_16908288

Oplus_16908288

Oplus_16908288
হুড়া থানার বিজেপি পরিচালিত কলাবনী গ্রাম পঞ্চায়েত সোমবার সকাল থেকে প্রায় দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ ছিল। জানা গেছে, পঞ্চায়েতের গ্রুপ-ডি থেকে শুরু করে সকল কর্মীকে ব্লকের বিভিন্ন কাজে যুক্ত করায় এই অচলাবস্থার সৃষ্টি হয়। বাধ্য হয়ে পঞ্চায়েত প্রধান সঞ্জিত মণ্ডল কার্যালয়ের বাইরে বসেই জরুরি কাজকর্ম সারেন।
প্রধান জানান, তিনি সকাল সাড়ে দশটায় এসে দেখেন পঞ্চায়েতে তালা ঝুলছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তিনি বিডিও সাহেবকে ফোন করলে জানতে পারেন যে কর্মীদের ব্লকের বিভিন্ন কাজে এবং অন্য পঞ্চায়েতে পাঠানো হয়েছে। পরে বিডিও-র নির্দেশে একজন গ্রুপ-ডি কর্মীকে পাঠানো হলে দুপুর আড়াইটে নাগাদ কার্যালয়ের তালা খোলা হয়।
প্রধান সঞ্জিত মণ্ডলের কথায়, মানুষের স্বার্থে বাধ্য হয়েই তাঁকে পঞ্চায়েতের বাইরে বসে কাজ করতে হয়েছে। এই ঘটনায় সাধারণ মানুষও ভোগান্তির শিকার হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular