পুরুলিয়া:-নিয়ন্ত্রণ হারিয়ে যুবককে ধাক্কা দিয়ে সজোরে ধাক্কা গাছে ছোট চারচাকা গাড়ির। ঘটনাটি ঘটেছে, পুরুলিয়ার আড়ষা থানার হেঁসলা মোড় সংলগ্ন এলাকায়। দুর্ঘটনায় ছোট চার চাকা গাড়িটির সামনের দিকের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত অবস্থায় সুজিত কুইরী নামের ওই যুবককে চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হসপিটালে নিয়ে যাই। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ছোট চারচাকা গাড়িটি আটক করেছে পুলিশ।
