Tuesday, April 21, 2026
HomeDistrictপুরুলিয়া পৌরসভার বোর্ড ভেঙ্গে পৌর প্রশাসক বসালো রাজ্য নগরোন্নয়ন দপ্তর

পুরুলিয়া পৌরসভার বোর্ড ভেঙ্গে পৌর প্রশাসক বসালো রাজ্য নগরোন্নয়ন দপ্তর


পুরুলিয়া:- পুরুলিয়া পৌরসভার বোর্ড ভেঙ্গে পৌর প্রশাসক বসালো রাজ্য নগরোন্নয়ন দপ্তর। বেশ কিছুদিন আগে পুরুলিয়া শহরের নাগরিক পরিষেবা ঘিরে নানান অভিযোগ উঠেছিল। পৌরসভা কে শোকজ করেছিল রাজ্য নগরোন্নয়ন দপ্তর। শোকজ চিঠির জবাবও দিয়েছিলেন পৌর প্রধান। তবে জবাবে যে অখুশি ছিল নগরোন্নয়ন দপ্তর তা স্পষ্ট হলো আজ।
আজ বিকেল ৪টা ১৬মিনিটে চিঠি আসার পরেই জেলার অতিরিক্ত জেলা শাসক ও সদর মহকুমা শাসকের সাথে বৈঠক করেন পৌর প্রধান।
যদিও এই চিঠির বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ।
জানা গেছে, সদর মহকুমা শাসককে দায়িত্ব দেওয়া হয়েছে পৌরসভা পরিচালনার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular