Sunday, April 19, 2026
HomeBreaking Newsটানা বৃষ্টিতে ঝাড়গ্রামে নদীর জল বিপদসীমায়

টানা বৃষ্টিতে ঝাড়গ্রামে নদীর জল বিপদসীমায়

Oplus_16908288
Oplus_16908288
ঝাড়গ্রাম: একটানা বৃষ্টির জেরে ঝাড়গ্রাম জেলার একাধিক নদীর জল বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। ডুলুং, কংসাবতী ও সুবর্ণরেখা নদীর জলস্তর দ্রুত বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একাংশের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গোপীবল্লভপুর ২নং ব্লকের মালিঞ্চা গ্রামে সুবর্ণরেখা নদীর ভাঙনে ভিটেমাটি, চাষের জমি ও গ্রামে ঢোকার রাস্তা নদীগর্ভে বিলীন হচ্ছে। এমনকি ভেঙে পড়ছে স্থানীয় ক্লাবঘরও। নদীর জল ঘরবাড়ির উঠোন ছুঁয়ে ফেলায় যে কোনো মুহূর্তে গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ডুলুং নদীর জল বেড়ে যাওয়ায় জেলা সদর ঝাড়গ্রামের সঙ্গে জামবনি ব্লকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভৈরববাঁকি নদীর জল বৃদ্ধিতেও চরম সমস্যায় পড়েছেন স্থানীয়রা। প্রতিদিনের কাজকর্ম ব্যাহত হচ্ছে, লালগড় ও বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়েছে।

এছাড়া বিনপুর ১ ও ২ নম্বর ব্লকের প্রায় ১০ থেকে ১৫টি গ্রাম বাকি এলাকার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গোপীবল্লভপুর ২নং ব্লকের গোয়ালমারায় ডুলুং নদীর জল কজওয়ের উপর দিয়ে বইছে, ফলে গোপীবল্লভপুরের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

অন্যদিকে, সুবর্ণরেখার জল বৃদ্ধিতে একাধিক নদী তীরবর্তী গ্রাম জলমগ্ন হওয়ার আশঙ্কায় রয়েছে। বিশেষ করে মালিঞ্চা গ্রামে নদীভাঙন ভয়াবহ আকার নিয়েছে।

সব মিলিয়ে, টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবনযাত্রা— আতঙ্কে দিন কাটাচ্ছেন ঝাড়গ্রামের মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular