পুরুলিয়া: না ফেরার দেশে চলে গেলেন নপাড়া হাই স্কুলের প্রাক্তন শিক্ষক
সন্তোষ কুমার মাহাত। তাঁর প্রয়াণে শোকের ছায়া গোটা শিক্ষা মহলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। 
দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবনের শুরুটা ১৯৬৭ সালে। নপাড়া উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রাথমিক কারিগর ছিলেন তিনি। অবসরকালীন সময়েও নিয়মিত তিনি বিদ্যালয়ের বিভিন্ন গঠনমূলক কর্মে নিয়োজিত রয়েছিলেন আজীবন। আজ তার প্রয়াণে শোকোস্তব্ধ শিক্ষা মহল।
বৃহস্পতিবার বেলা দশটার পর প্রয়াত শিক্ষকের মরদেহ নিয়ে আসা হয় নপাড়া হাইস্কুলে, পার্থিব শরীরে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের প্রাক্তনীরা ও বিদ্যালয়ে কর্মরত শিক্ষা কর্মীরা।

আজ প্রিয় শিক্ষককে শেষবারের মতো দেখার জন্য বিদ্যালয়ে ভীড় জমান এলাকার মানুষজনেরাও।
