শিক্ষক হওয়ার স্বপ্ন যাদের চোখে, তাদের জন্য ইন্টারভিউয়ের বাধা পার করা এখন আরও সহজ।
শিক্ষক নিয়োগ প্রার্থীদের সহায়তার বই The Unscripted Classroom : Mastering Teacher Interview. এবার অ্যামাজনে। রাজ্যের প্রাইমারি ও এস.এল.এস.টি চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইন্টারভিউ প্রস্তুতির বিশেষ গাইডবুক ‘The Unscripted Classroom: Mastering Teacher Interview’ এখন হাতের নাগালে।
বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন স্কুল ইন্সপেক্টর বিকাশ মাহাতর লেখা এই বইটি এবার পাওয়া যাচ্ছে জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজনে।
বলরামপুর কলেজের অধ্যক্ষ অনন্যা ঘোষের হাত ধরে মানভূম ভিক্টোরিয়া স্কুল চত্বরে সম্প্রতি প্রকাশিত হয়েছে এই বিশেষ বইটি। ই-বুক হিসেবে ব্যাপক জনপ্রিয়তার পর, পাঠকদের প্রবল চাহিদাই বইটির হার্ডকপি বাজারে আনতে বাধ্য করেছে প্রকাশককে।
বইটিতে ডেমো টিচিংয়ের অভিনব কৌশলের পাশাপাশি ইন্টারভিউয়ের আগের সাত দিনের প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। এ ছাড়াও রয়েছে:
শিক্ষার অধিকার আইন ও নতুন জাতীয় শিক্ষানীতি
মিড-ডে-মিল ও সমগ্র শিক্ষা মিশন সহ
শ্রেণিকক্ষের জটিল পরিস্থিতি সামাল দেওয়ার বাস্তবসম্মত কৌশল নিয়ে প্রশ্নোত্তর।
অ্যামাজন অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে বইটির নাম লিখে সার্চ করলেই অর্ডার করা যাবে। অর্ডারের ২-৩ দিনের মধ্যেই বইটি পৌঁছে যাবে আপনার ঠিকানায় আপনার প্রস্তুতির জন্য। শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্রস্তুতিতে প্রার্থীদের আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছে শিক্ষামহল।
