Tuesday, April 21, 2026
HomeBreaking Newsপুঞ্চার রাজাবাজারও থাকে অন্ধকারে

পুঞ্চার রাজাবাজারও থাকে অন্ধকারে

পুরুলিয়া:- সরকারি প্রকল্পের টাকায় আলো জ্বালার উদ্যোগ নিলেও অন্ধকারে পুঞ্চার থানা গোড়া। পুঞ্চার এই স্থানটি অন্যতম ব্যস্ত এলাকার মধ্যে বিবেচিত হয়। নামকরণ করা হয়েছে রাজাবাজার নামে। বিভিন্ন সময় প্রান্তিক সহ সদর এলাকার মানুষ আইনি পরিষেবা নিতে আসে থানাতে। অথচ সেখানেই বাতিস্তম্ভ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রায় তিন মাস আলো জ্বলেনি। নিরব সেই স্তম্ভের গোড়ায় দাঁড়িয়ে রাত্রের বাস ধরেন এলাকার মানুষ। শাসক বিরোধী সব দলের তাবড় নেতাদের উঠাবসা এই এলাকায়। অথচ চোখেও দেখেনি তারা। তাই নিরব অন্ধকার এখন সাধারণ মানুষের অভ্যাসে পরিণত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular