

এদিন রোখেড়া-বিশপুরিয়া অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে যুব কর্মীরা বিক্ষোভ মিছিল ও সভার মাধ্যমে প্রতিবাদ জানায়। তাদের অভিযোগ, বিজেপি শাসনে বাংলার মানুষকে মাতৃভাষায় কথা বলার অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌরব সিং, হুড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ মাহাতো, হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দিপালী মাহাতো, সহ-সভাপতি অরুন কুমার পতি, জেলা পরিষদের সদস্যা সুরোজ মনি মান্ডি, হুড়া ব্লক যুব সভাপতি চন্দন দত্ত এবং রোখেড়া-বিশপুরিয়া অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের বিকাশ রঞ্জন কালিন্দী সহ অন্যান্য নেতৃত্ব।
তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করার লড়াইয়ে রাজ্যজুড়ে ধারাবাহিকভাবে আন্দোলন চলবে।
